শিক্ষা · একাডেমিক

শিক্ষাবর্ষের শুরুতেই গুছিয়ে নিন শ্রেণি, শাখা ও বিষয়

শিক্ষাবর্ষ ও টার্ম থেকে শুরু করে শ্রেণি, শাখা, বিষয় ও কোন শিক্ষক কী পড়াবেন—সবকিছু এক জায়গায় নির্ধারণ করুন। প্রতিটি বিষয়ের বাংলা ও ইংরেজি নাম, সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড এবং বোর্ড কোডও সংরক্ষণ করতে পারবেন।

  • প্রতিটি শিক্ষাবর্ষ ও টার্মের শুরুর এবং শেষের তারিখ নির্ধারণ করুন
  • শিক্ষাস্তর, শ্রেণি, শাখা ও প্রতিটি শাখার আসনসংখ্যা সেট করুন
  • বিষয়ের ধরন, বিভাগ, শিক্ষা বোর্ড ও বোর্ড কোড একসঙ্গে রাখুন
  • প্রতিটি বিষয়ের বাংলা ও ইংরেজি নাম সংরক্ষণ করুন
  • শ্রেণিভিত্তিক পাঠ্যক্রম এবং শিক্ষকদের ক্লাসের দায়িত্ব নির্ধারণ করুন
বিষয়ের তালিকা দেখুন

এখন ঢাকার স্কুলগুলোকে AdonERP-এ যুক্ত করা হচ্ছে।

বিষয় বা বোর্ড কোড খুঁজুন
নতুন বিষয়
কোডবিষয়ধরনবিভাগবোর্ডবোর্ড কোড-
AL-ACCAccountingহিসাববিজ্ঞানঐচ্ছিকব্যবসায় শিক্ষাPearson EdexcelYAC11সম্পাদনা করুন
AL-BIOBiologyজীববিজ্ঞানঐচ্ছিকবিজ্ঞানCambridge (CAIE)9700সম্পাদনা করুন
AL-BUSBusinessব্যবসায়ঐচ্ছিকব্যবসায় শিক্ষাPearson EdexcelYBS11সম্পাদনা করুন
AL-CHEMChemistryরসায়নঐচ্ছিকবিজ্ঞানCambridge (CAIE)9701সম্পাদনা করুন
AL-MATHMathematicsগণিতঐচ্ছিক–Cambridge (CAIE)9709সম্পাদনা করুন
AL-PHYPhysicsপদার্থবিজ্ঞানঐচ্ছিকবিজ্ঞানCambridge (CAIE)9702সম্পাদনা করুন
AdonERP-এর একাডেমিক পেজের আংশিক প্রিভিউ। এখানে দেখানো স্কুল, শিক্ষার্থী ও পরিসংখ্যান উদাহরণমাত্র।

যেভাবে কাজ করবেন, ধাপে ধাপে

শিক্ষা মডিউলের প্রতিটি পেজের কাজের ধাপ কাছাকাছি। তাই একবার শিখলে অন্য পেজেও সহজে কাজ করতে পারবেন।

  1. কাঠামো

    শিক্ষাবর্ষ, টার্ম ও শ্রেণি তৈরি করুন

    প্রথমে শিক্ষাবর্ষ ও টার্ম নির্ধারণ করুন। এরপর শিক্ষাস্তর, শ্রেণি ও শাখাগুলো যুক্ত করুন।

  2. বিষয়

    বিষয় ও পাঠ্যক্রম সাজান

    শিক্ষা বোর্ড ও কোডসহ বিষয় যোগ করুন। তারপর কোন শ্রেণিতে কোন বিষয় পড়ানো হবে, তা নির্ধারণ করুন।

  3. শিক্ষক

    পাঠদানের দায়িত্ব ভাগ করুন

    প্রতিটি শাখার প্রতিটি বিষয়ের জন্য শিক্ষক নির্ধারণ করুন, যাতে পরে ক্লাসের রুটিন তৈরি করা যায়।

প্রধান শিক্ষক ও হিসাবরক্ষকদের সাধারণ প্রশ্ন

  1. Q1কেমব্রিজ ও এডেক্সেল কারিকুলামের জন্যও কি ব্যবহার করা যাবে?

    হ্যাঁ। প্রতিটি বিষয়ের সঙ্গে সংশ্লিষ্ট বোর্ডের নাম ও কোড রাখা যায়। ফলে ইংরেজি মাধ্যমের বিষয়গুলোও বোর্ডের দেওয়া নাম ও কোড অনুযায়ী সাজানো যাবে।

  2. Q2বিষয়ের নাম বাংলা ও ইংরেজি—দুই ভাষায় রাখা যাবে?

    হ্যাঁ। প্রতিটি বিষয়ের বাংলা ও ইংরেজি নাম আলাদাভাবে সংরক্ষণ করতে পারবেন।

  3. Q3বিষয়ের ধরন বলতে কী বোঝায়?

    কোনো বিষয় বাধ্যতামূলক, নাকি ঐচ্ছিক—তা বোঝায়। এর ভিত্তিতে শিক্ষার্থীদের বিষয় ও রিপোর্ট কার্ডে সঠিক তথ্য দেখানো যায়।

  4. Q4জাতীয় শিক্ষাক্রম ও ইংরেজি মাধ্যম একসঙ্গে পরিচালনা করা যাবে?

    হ্যাঁ। আলাদা প্রতিষ্ঠানের ধরন যুক্ত করে তার শ্রেণি ও বিষয় সেটআপ করতে পারবেন। আগে করা সেটআপ পরিবর্তন বা মুছে যাবে না।

  5. Q5AdonERP এখন কোন এলাকার স্কুলের জন্য পাওয়া যাচ্ছে?

    আমরা এখন ঢাকার স্কুলগুলোকে AdonERP-এ যুক্ত করছি। ডেমোর অনুরোধ করলে নমুনা তথ্য দিয়ে পুরো প্রক্রিয়াটি দেখিয়ে দেব।

আপনার স্কুলের বিষয়গুলোর তালিকা নিয়ে আসুন। ডেমোতে একটি শ্রেণির একাডেমিক সেটআপ করে দেখাব।

শিক্ষা মডিউলের সব পেজ দেখুন