Sales & CRM Pricing

প্রাইসিং: যে চ্যানেলে যে দাম, প্রতিটি অর্ডারে সেটাই বসবে।

MRP, ডিলার, ডিস্ট্রিবিউটর ও গুরুত্বপূর্ণ গ্রাহকদের দাম রাখুন এক জায়গায়। অর্ডারের পরিমাণ বাড়লে নির্ধারিত স্ল্যাব অনুযায়ী দাম কমবে। প্রতিটি কোটেশন ও অর্ডারে সঠিক দাম বসবে স্বয়ংক্রিয়ভাবে।

প্রাইস লিস্ট দেখুন

বর্তমানে ঢাকার প্রতিষ্ঠানগুলোকে যুক্ত করা হচ্ছে।

AdonERP
Nodi Polymer Industries

বিক্রয় এবং কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট / মূল্যতালিকা

প্রাইসিং

FY 2026-27

প্রাইস লিস্ট · অর্থবছর ২০২৬–২৭

১ জুলাই ২০২৬ – ৩০ জুন ২০২৭
পণ্যMRPডিলারডিস্ট্রিবিউটরগুরুত্বপূর্ণ গ্রাহক
Carton box 3-ply 18×12×1034.0029.9227.8826.52
Carton box 5-ply 24×16×1482.0072.1667.2463.96
Poly bag PE 26×449.508.367.797.41
Zipper poly bag 10×125.004.404.103.90
Shirt back board2.402.111.971.87

পরিমাণভিত্তিক মূল্যছাড়

  • 10,000+ পিস−2%
  • 50,000+ পিস−3.5%
  • 1,00,000+ পিস−5%

প্রতিটি অর্ডারে চ্যানেলভিত্তিক দামের ওপর পরিমাণ অনুযায়ী স্ল্যাবের ছাড় প্রযোজ্য হবে।

Adon ERP-এর প্রাইসিং ব্যবস্থার একটি নমুনা। এখানে দেখানো প্রতিষ্ঠান, ব্যক্তি ও পরিসংখ্যান শুধু উদাহরণের জন্য ব্যবহার করা হয়েছে।

দাম নির্ধারণের তিনটি সহজ ধাপ

চ্যানেল অনুযায়ী দাম, পরিমাণভিত্তিক ছাড় আর নির্দিষ্ট গ্রাহকের জন্য বিশেষ মূল্য।

  1. 01

    প্রাইস লিস্ট

    চ্যানেল অনুযায়ী দাম

    প্রতিটি বিক্রয় চ্যানেলের জন্য আলাদা দাম ও কার্যকারিতার মেয়াদ ঠিক করুন।

  2. 02

    মূল্যছাড়ের স্ল্যাব

    পরিমাণ বাড়লে দাম কমবে

    বড় অর্ডারে নির্ধারিত স্ল্যাব অনুযায়ী কম দামে বিক্রি করুন।

  3. 03

    বিশেষ মূল্য

    গ্রাহক অনুযায়ী আলাদা দাম

    নির্দিষ্ট গ্রাহকের সঙ্গে চুক্তি করা দাম সাধারণ প্রাইস লিস্টের বদলে প্রযোজ্য হবে।

একটি প্রাইস লিস্টে যা থাকবে

বিক্রয় চ্যানেল
MRP, ডিলার, ডিস্ট্রিবিউটর ও গুরুত্বপূর্ণ গ্রাহক।
পণ্য ও দাম
টাকায় নির্ধারিত প্রতিটি পণ্যের দাম।
কার্যকারিতার মেয়াদ
শুরুর ও শেষের তারিখ।
মূল্যছাড়ের স্ল্যাব
অর্ডারের পরিমাণ অনুযায়ী দামের ধাপ।

একবার দাম ঠিক করুন, সব সেলস ডকুমেন্টে সেটাই ব্যবহার করুন

প্রাইস লিস্টে দাম নির্ধারণ করলেই প্রতিটি কোটেশন ও অর্ডারে তা ব্যবহার হবে।

যেসব তথ্যের ভিত্তিতে

যেখানে ব্যবহার হবে

যেখানে প্রভাব দেখবেন

বাংলাদেশের ডিস্ট্রিবিউশন ব্যবসার হিসাবেই দাম নির্ধারণ

ডিলার ও ডিস্ট্রিবিউটরের জন্য আলাদা মার্জিন রাখুন। বড় অর্ডারে দিন পরিমাণ অনুযায়ী মূল্যছাড়।

দাম বদলাবে নির্দিষ্ট দিনে, প্রস্তুতি থাকবে আগে থেকেই

নতুন দাম অনুমোদন থেকে কার্যকর হওয়া পর্যন্ত পুরো প্রক্রিয়াটি দেখুন একটি উদাহরণে।

  1. নতুন দাম অনুমোদন হলো।

  2. নতুন প্রাইস লিস্ট কার্যকরের তারিখ রাখা হলো ১ জুলাই।

  3. আগের দামেই কোটেশন ও অর্ডার চলতে থাকল।

  4. সব নতুন কোটেশন ও অর্ডারে আপডেট করা দাম কার্যকর হলো।

  5. সিঙ্ক হলেই ফিল্ড অ্যাপেও নতুন দাম আপডেট হলো।

  1. চ্যানেল অনুযায়ী মার্জিন

    ডিলার ও ডিস্ট্রিবিউটরের জন্য আলাদা মার্জিন নির্ধারণ করুন।

  2. নির্ধারিত তারিখে নতুন দাম

    আগে থেকেই ঠিক করে রাখুন, নতুন দাম কবে কার্যকর হবে।

  3. ভুল দামের ঝুঁকি কমান

    ম্যানুয়ালি না লিখে কোটেশন ও অর্ডারে নির্ধারিত দাম বসবে স্বয়ংক্রিয়ভাবে।

  4. গুরুত্বপূর্ণ গ্রাহকের জন্য বিশেষ দাম

    নির্দিষ্ট গ্রাহকের জন্য চুক্তি অনুযায়ী আলাদা দাম রাখুন।

ব্যবসা অনুযায়ী দাম নির্ধারণ, সবকিছু এক জায়গায়

প্রাইসিং নিয়ে সাধারণ প্রশ্ন

নির্দিষ্ট গ্রাহকের জন্য আলাদা দাম রাখা যাবে?

হ্যাঁ। গ্রাহকের জন্য বিশেষ দাম নির্ধারণ করলে সাধারণ প্রাইস লিস্টের বদলে সেটিই প্রযোজ্য হবে।

অর্ডারের পরিমাণ অনুযায়ী মূল্যছাড় দেওয়া যাবে?

হ্যাঁ। পরিমাণভিত্তিক স্ল্যাব তৈরি করে বড় অর্ডারে আলাদা মূল্যছাড় দিতে পারবেন।

নতুন দাম কি নির্দিষ্ট তারিখ থেকে কার্যকর করা যাবে?

হ্যাঁ। আগে থেকেই কার্যকরের তারিখ নির্ধারণ করে রাখতে পারবেন।

ফিল্ড অ্যাপেও কি নতুন দাম আপডেট হবে?

হ্যাঁ। অ্যাপ সিঙ্ক হলেই নতুন দাম আপডেট হবে।

পণ্যের লাভের মার্জিন দেখা যাবে?

হ্যাঁ। পণ্যের খরচের সঙ্গে বিক্রয়মূল্য তুলনা করে মার্জিন দেখতে পারবেন।

Adon ERP বর্তমানে কোথায় পাওয়া যাচ্ছে?

আমরা বর্তমানে ঢাকার প্রতিষ্ঠানগুলোকে অনবোর্ড করছি। লাইভ ডেমোর জন্য আমাদের অ্যাডভাইজরের সঙ্গে কথা বলুন। আপনার ব্যবসার সঙ্গে মিলিয়ে নমুনা ডেটায় সবকিছু দেখিয়ে দেব।

আপনার বর্তমান প্রাইস লিস্ট নিয়ে আসুন। লাইভ ডেমোতেই চ্যানেল অনুযায়ী দাম সাজিয়ে দেখাব।

আপনার ব্যবসার ধরনের কাছাকাছি নমুনা তথ্য নিয়ে বাংলা বা ইংরেজিতে লাইভ ডেমো দেখুন। আপনার সব প্রশ্নের উত্তর দিতে আমরা সঙ্গে থাকব।