ইনভেন্টরি Stock Movements

AdonERP
Nodi Polymer Industries

ইনভেন্টরি

স্টক মুভমেন্ট

সবপণ্য গ্রহণস্টক ইস্যুস্টক ট্রান্সফারস্টক অ্যাডজাস্টমেন্ট
৭টি রেকর্ড
তারিখরেফারেন্সধরনপণ্যওয়্যারহাউসপরিমাণঅবশিষ্ট স্টক
11/03/2026GRN-2026-0031পণ্য গ্রহণPP granulesGazipur Main+14,85038,850
11/03/2026GRN-2026-0031পণ্য গ্রহণWhite masterbatchGazipur Main+2,0004,100
11/02/2026ISS-0412স্টক ইস্যুPP granulesGazipur Main−2,40024,000
11/02/2026TRF-0087স্টক ট্রান্সফারCarton box 5-plyNarayanganj → Gazipur+1,5008,200
11/01/2026ADJ-0019স্টক অ্যাডজাস্টমেন্টFlexo ink cyanGazipur Main−5310
10/31/2026ISS-0409স্টক ইস্যুBlack masterbatchGazipur Main−3001,200
10/30/2026GRN-2026-0030পণ্য গ্রহণCarton box 5-plyNarayanganj Depot+6,0006,700
Adon ERP-এর স্টক মুভমেন্ট ফিচারের একটি আংশিক প্রিভিউ। এখানে দেখানো প্রতিষ্ঠান ও পরিসংখ্যান উদাহরণ হিসেবে ব্যবহার করা হয়েছে।

স্টক আসুক বা বের হোক, প্রতিটি পণ্যের হিসাব থাকুক এক জায়গায়

পণ্য গ্রহণ, প্রোডাকশনে স্টক ইস্যু, এক ওয়্যারহাউস থেকে অন্যটিতে ট্রান্সফার কিংবা স্টক অ্যাডজাস্টমেন্ট—সব লেনদেনের হিসাব রাখুন একটি লেজারেই। কোন পণ্য কখন, কোথায়, কতটুকু মুভ হয়েছে এবং এরপর কত স্টক অবশিষ্ট আছে, সব তথ্য দেখুন এক নজরে।

স্টক মুভমেন্টের হিসাব কীভাবে দেখবেন, জানুন

বর্তমানে ঢাকার প্রতিষ্ঠানগুলোকে যুক্ত করা হচ্ছে।

স্টকের প্রতিটি পরিবর্তনের হিসাব, ৪ ধরনের মুভমেন্টে

স্টক কেন বাড়ল, কমল বা স্থানান্তর হলো—প্রতিটি পরিবর্তনের কারণ জানুন মুভমেন্টের ধরন দেখেই।

  1. পণ্য গ্রহণ

    স্টকে নতুন পণ্য যোগ হলে :

    গুডস রিসিপ্টের মাধ্যমে গ্রহণ করা পণ্যের পরিমাণ স্টকে যোগ হয়। প্রতিটি রেকর্ডের সঙ্গে সংশ্লিষ্ট GRN নম্বরও থাকে।

  2. স্টক ইস্যু

    স্টক থেকে পণ্য বের হলে :

    প্রোডাকশনে কাঁচামাল ইস্যু বা ডেলিভারির জন্য পণ্য সরবরাহ করা হলে স্টক কমে যায়। প্রতিটি ইস্যুর সঙ্গে নির্দিষ্ট রেফারেন্স থাকে।

  3. স্টক ট্রান্সফার

    এক ওয়্যারহাউস থেকে অন্যটিতে স্টক গেলে :

    স্টক ট্রান্সফার করলে একটি ওয়্যারহাউসের স্টক কমে এবং অন্যটির স্টক বাড়ে। মুভমেন্ট রেকর্ডে দুই ওয়্যারহাউসের তথ্যই দেখানো হয়।

প্রতিটি স্টক মুভমেন্টে যা যা দেখতে পাবেন

তারিখ ও রেফারেন্স
কখন স্টক মুভমেন্ট হয়েছে এবং কোন ডকুমেন্টের ভিত্তিতে হয়েছে, তার বিস্তারিত তথ্য।
মুভমেন্টের ধরন
পণ্য গ্রহণ, স্টক ইস্যু, ট্রান্সফার কিংবা অ্যাডজাস্টমেন্ট—কোন ধরনের লেনদেন হয়েছে।
পণ্য ও ওয়্যারহাউস
কোন পণ্য মুভ হয়েছে এবং কোন ওয়্যারহাউসের সঙ্গে লেনদেনটি সম্পর্কিত।
পণ্যের পরিমাণ
স্টক বাড়লে সবুজ এবং কমলে অ্যাম্বার রঙে পরিমাণ দেখানো হয়।
অবশিষ্ট স্টক
প্রতিটি মুভমেন্টের পর সংশ্লিষ্ট পণ্যের কত স্টক অবশিষ্ট আছে তা দেখুন। স্টক গণনায় কোনো পার্থক্য পাওয়া গেলে সেটি আলাদা অ্যাডজাস্টমেন্ট হিসেবে রেকর্ড হয়।

স্টকের প্রতিটি হিসাবের পেছনে থাকুক পরিষ্কার মুভমেন্ট রেকর্ড

স্টকের পরিমাণ পরিবর্তন করে এমন প্রতিটি লেনদেন এখানে রেকর্ড হয়। ফলে যেকোনো স্টক ব্যালেন্সের পেছনের হিসাব সহজেই যাচাই করতে পারবেন।

স্টকের প্রতিটি লেনদেনের স্বচ্ছ হিসাব, অডিটের প্রস্তুতিও আরও সহজ

স্টক এমন একটি সম্পদ, যার হিসাবের গরমিল সহজেই চোখ এড়িয়ে যেতে পারে। প্রতিটি পরিবর্তনের সঙ্গে নির্দিষ্ট রেফারেন্স থাকলে স্টকের হিসাব যাচাই করা সহজ হয় এবং অডিটের সময় প্রয়োজনীয় তথ্য দ্রুত খুঁজে পাওয়া যায়।

স্টক আসা-যাওয়ার প্রতিটি হিসাব, এক নজরে

কয়েক দিনের স্টক মুভমেন্টের একটি সাধারণ উদাহরণ দিয়ে পুরো প্রক্রিয়াটি দেখুন।

  1. প্রোডাকশনের জন্য ২,৪০০ কেজি পিপি গ্র্যানিউলস ইস্যু করা হলো।

  2. নারায়ণগঞ্জ থেকে গাজীপুর ওয়্যারহাউসে ১,৫০০টি কার্টন ট্রান্সফার করা হলো।

  3. স্টক গণনায় ৫ কেজি কালির ঘাটতি পাওয়া গেল এবং অ্যাডজাস্টমেন্ট রেকর্ড করা হলো।

  4. নতুন পণ্যের ডেলিভারি গ্রহণ করা হলো এবং স্টকে পরিমাণ যোগ হলো।

  5. প্রতিটি লেনদেনের পর স্টক ব্যালেন্স আপডেট হয়ে গেল।

  1. প্রতিটি লেনদেনের নির্দিষ্ট রেফারেন্স

    GRN, স্টক ইস্যু, ট্রান্সফার কিংবা অ্যাডজাস্টমেন্ট—প্রতিটির সঙ্গে সংশ্লিষ্ট ডকুমেন্ট নম্বর।

  2. প্রতিটি মুভমেন্টের পর আপডেটেড ব্যালেন্স

    বারবার হাতে হিসাব করার ঝামেলা ছাড়াই প্রতিটি লেনদেনের পর অবশিষ্ট স্টক দেখুন।

  3. স্টক অ্যাডজাস্টমেন্টের পরিষ্কার রেকর্ড

    স্টক গণনায় কোনো পার্থক্য পাওয়া গেলে সেটি আলাদা অ্যাডজাস্টমেন্ট হিসেবে রেকর্ড করুন।

  4. মুভমেন্টের ধরন অনুযায়ী ফিল্টার

    শুধু পণ্য গ্রহণ, স্টক ইস্যু কিংবা নির্দিষ্ট ধরনের লেনদেন আলাদাভাবে দেখুন।

বিভিন্ন ইন্ডাস্ট্রিতে স্টক মুভমেন্ট যেভাবে কাজে আসে

স্টক মুভমেন্ট নিয়ে আপনার সাধারণ কিছু প্রশ্ন

স্টক মুভমেন্ট কী?

কোনো পণ্যের স্টকের পরিমাণ পরিবর্তন হওয়াকে স্টক মুভমেন্ট বলা হয়। যেমন পণ্য গ্রহণ, ইস্যু, ট্রান্সফার কিংবা স্টক অ্যাডজাস্টমেন্ট।

স্টক মুভমেন্টের রেফারেন্স কোথা থেকে আসে?

সংশ্লিষ্ট লেনদেনের ডকুমেন্ট থেকে রেফারেন্স নেওয়া হয়। যেমন গুডস রিসিপ্টের ক্ষেত্রে GRN নম্বর।

স্টক অ্যাডজাস্টমেন্ট কী?

স্টক গণনার সময় সিস্টেমের হিসাবের সঙ্গে প্রকৃত স্টকের পার্থক্য পাওয়া গেলে সেই পার্থক্য সংশোধন করার প্রক্রিয়াই স্টক অ্যাডজাস্টমেন্ট।

স্টক মুভমেন্টের তালিকা কি ফিল্টার করা যাবে?

হ্যাঁ। মুভমেন্টের ধরন অনুযায়ী ফিল্টার করতে পারবেন। প্রয়োজনীয় রেকর্ড সার্চ করেও খুঁজে নিতে পারবেন।

স্টক মুভমেন্টের রিপোর্ট কি এক্সপোর্ট করা যাবে?

হ্যাঁ। CSV অথবা Excel ফরম্যাটে রিপোর্ট এক্সপোর্ট করতে পারবেন।

Adon ERP কোথায় পাওয়া যাচ্ছে?

বর্তমানে আমরা ঢাকার বিভিন্ন প্রতিষ্ঠানকে Adon ERP ব্যবহার শুরু করতে সহায়তা করছি। একটি ডেমো বুক করুন, আমাদের টিম স্যাম্পল ডেটা দিয়ে পুরো ফিচারটি বুঝিয়ে দেবে।

আপনার এক সপ্তাহের স্টক রেকর্ড নিয়ে আসুন। লাইভ ডেমোতেই দেখিয়ে দেব কীভাবে প্রতিটি লেনদেন স্টক মুভমেন্টে রেকর্ড করবেন।

আপনার ব্যবসার ধরনের কাছাকাছি নমুনা তথ্য নিয়ে বাংলা বা ইংরেজিতে লাইভ ডেমো দেখুন। আপনার সব প্রশ্নের উত্তর দিতে আমরা সঙ্গে থাকব।

ইনভেন্টরি দেখুন