BI Analytics HR & Payroll

AdonERP
Nodi Polymer Industries

BI অ্যানালিটিক্স

HR ও Payroll

প্রজেক্টভিত্তিক কর্মী খরচস্যালারি রেজিস্টারপ্রভিডেন্ট ফান্ড স্টেটমেন্টগ্র্যাচুইটির দায়ছুটির বিপরীতে আর্থিক দায়মোট কর্মী

গ্র্যাচুইটির মোট দায়

BDT 79,70,000

৩ নভেম্বর, ২০২৬ অনুযায়ী

কর্মী

48

স্কিমের আওতাভুক্ত

মাসিক প্রভিশন

BDT 98,500

প্রতি মাসে হিসাবভুক্ত

চাকরির মেয়াদ অনুযায়ী গ্র্যাচুইটির দায়

  • < 1 বছর9এখনো যোগ্য নন
  • 1–3 বছর14এখনো যোগ্য নন
  • 3–5 বছর1216,40,000
  • 5–8 বছর829,10,000
  • 8+ বছর534,20,000

নমুনা নিয়ম অনুযায়ী ৩ বছর চাকরি সম্পন্ন হলে গ্র্যাচুইটির দায় হিসাব শুরু হয়। আপনার প্রতিষ্ঠানের গ্র্যাচুইটি পলিসি অনুযায়ী নিয়ম নির্ধারণ করুন।

এটি Adon ERP-এর HR ও Payroll Analytics-এর একটি নমুনা প্রিভিউ। এখানে দেখানো প্রতিষ্ঠান, ব্যক্তি ও পরিসংখ্যান শুধু ডেমোর জন্য ব্যবহার করা হয়েছে।

কর্মীদের বেতন থেকে গ্র্যাচুইটি, HR-এর সব গুরুত্বপূর্ণ হিসাব এক জায়গায়।

স্যালারি রেজিস্টার, প্রভিডেন্ট ফান্ড (PF), প্রজেক্টভিত্তিক কর্মী খরচ ও মোট কর্মীর সংখ্যা—সব রিপোর্ট দেখুন একটি প্ল্যাটফর্মে। পাশাপাশি নির্দিষ্ট তারিখ অনুযায়ী প্রতিটি কর্মীর গ্র্যাচুইটি ও অব্যবহৃত ছুটির বিপরীতে প্রতিষ্ঠানের আর্থিক দায় হিসাব করুন।

HR ও Payroll রিপোর্ট দেখুন

বর্তমানে ঢাকার প্রতিষ্ঠানগুলোকে যুক্ত করা হচ্ছে।

বেতন, কর্মী ও আর্থিক দায়—HR-এর সব রিপোর্ট তিনটি ক্যাটাগরিতে।

কর্মীদের বেতন, ভবিষ্যৎ দায় ও জনবল—সব হিসাব থাকুক পরিষ্কার।

  1. 1
    বেতন ও খরচ

    কত টাকা পরিশোধ হয়েছে?

    স্যালারি রেজিস্টার, প্রভিডেন্ট ফান্ড স্টেটমেন্ট এবং প্রজেক্টভিত্তিক কর্মী খরচ দেখুন।

  2. 2
    কর্মীদের পাওনা

    ভবিষ্যতে কত টাকা দিতে হবে?

    প্রতিটি কর্মীর গ্র্যাচুইটি ও অব্যবহৃত ছুটির বিপরীতে আর্থিক দায় নির্ধারণ করুন।

  3. 3
    জনবল ব্যবস্থাপনা

    কোথায় কত কর্মী আছেন?

    বিভাগ, গ্রেড ও লোকেশন অনুযায়ী কর্মীদের সংখ্যা পর্যালোচনা করুন।

প্রতিটি HR রিপোর্টে যা যা পাবেন

হিসাবের তারিখ
নির্দিষ্ট তারিখ অনুযায়ী কর্মীদের আর্থিক দায় দেখুন।
ফিল্টার
বিভাগ, গ্রেড ও লোকেশন অনুযায়ী রিপোর্ট ফিল্টার করুন।
কর্মীভিত্তিক হিসাব
মোট পরিমাণের পাশাপাশি প্রতিটি কর্মীর আলাদা হিসাব দেখুন।
রিপোর্ট এক্সপোর্ট
CSV, Excel অথবা প্রিন্ট আকারে রিপোর্ট সংগ্রহ করুন।

Payroll ও HR Policy থেকেই তৈরি হোক নির্ভরযোগ্য HR রিপোর্ট।

HR, Accounts ও Auditor—সবাই যেন একই হিসাবের ভিত্তিতে রিপোর্ট পর্যালোচনা করতে পারেন।

অডিটের সময় কর্মীদের পাওনার হিসাব নিয়ে আর অনুমান নয়।

বছর শেষে গ্র্যাচুইটি ও অব্যবহৃত ছুটির বিপরীতে প্রতিষ্ঠানের দায়ের হিসাব প্রস্তুত রাখতে হয়। কর্মীভিত্তিক বিস্তারিত হিসাব থাকলে অ্যাকাউন্টিং ও অডিটের কাজ আরও সহজ হয়।

বছর শেষে কর্মীদের গ্র্যাচুইটি ও ছুটির দায়ের হিসাব।

নমুনা একটি অর্থবছরের হিসাব চূড়ান্ত করার ধাপগুলো দেখুন।

  1. আর্থিক দায় হিসাবের তারিখ হিসেবে অর্থবছরের শেষ দিন নির্বাচন করা হয়।

  2. ৪৮ জন কর্মীর গ্র্যাচুইটির দায় হিসাব করা হয়।

  3. অব্যবহৃত ছুটির বিপরীতে আর্থিক দায়ের হিসাব যুক্ত করা হয়।

  4. দায়ের বিপরীতে প্রভিশন জার্নাল এন্ট্রি পোস্ট করা হয়।

  5. অডিটরকে প্রতিটি কর্মীর আলাদা হিসাবের তালিকা দেওয়া হয়।

  1. প্রতিটি কর্মীর আলাদা হিসাব

    আনুমানিক মোট অঙ্ক নয়, কর্মীভিত্তিক বিস্তারিত হিসাব দেখুন।

  2. যেকোনো তারিখের হিসাব

    আজকের দিন বা বছর শেষের নির্দিষ্ট তারিখ অনুযায়ী দায় নির্ধারণ করুন।

  3. প্রতিষ্ঠানের নীতিমালা

    সব কর্মীর ক্ষেত্রে একই নির্ধারিত নিয়ম অনুসরণ করুন।

  4. অ্যাকাউন্টিং প্রভিশন

    জার্নাল এন্ট্রির জন্য প্রয়োজনীয় দায়ের হিসাব প্রস্তুত রাখুন।

বিভিন্ন ব্যবসায় যেভাবে কাজে আসে HR ও Payroll রিপোর্ট।

HR ও Payroll রিপোর্ট নিয়ে সাধারণ কিছু প্রশ্ন

প্রতিটি কর্মীর গ্র্যাচুইটি কি আলাদাভাবে হিসাব করা যায়?

হ্যাঁ। কর্মীর চাকরির মেয়াদ ও মূল বেতনের ভিত্তিতে গ্র্যাচুইটির হিসাব তৈরি করা হয়।

নির্দিষ্ট তারিখ অনুযায়ী রিপোর্ট দেখা যাবে?

হ্যাঁ। আপনার পছন্দের যেকোনো তারিখ অনুযায়ী হিসাব দেখতে পারবেন।

অব্যবহৃত ছুটির বিপরীতে আর্থিক দায়ের রিপোর্ট আছে?

হ্যাঁ। লিভ লায়াবিলিটি রিপোর্টও রয়েছে।

প্রজেক্টভিত্তিক কর্মী খরচ দেখা যাবে?

হ্যাঁ। প্রজেক্ট অনুযায়ী কর্মীদের বেতন ও সংশ্লিষ্ট খরচ দেখতে পারবেন।

HR রিপোর্ট কি এক্সপোর্ট করা যাবে?

হ্যাঁ। CSV, Excel অথবা প্রিন্ট আকারে সংগ্রহ করতে পারবেন।

Adon ERP-এর সেবা বর্তমানে কোথায় পাওয়া যাচ্ছে?

বর্তমানে আমরা ঢাকার বিভিন্ন প্রতিষ্ঠানকে Adon ERP-এর সঙ্গে যুক্ত করছি। ডেমো বুক করুন, আমাদের টিম নমুনা তথ্য ব্যবহার করে পুরো প্রক্রিয়া দেখিয়ে দেবে।

আপনার প্রতিষ্ঠানের গ্র্যাচুইটি পলিসি নিয়ে আসুন, ডেমোতেই দেখুন কর্মীদের আর্থিক দায়ের হিসাব কীভাবে তৈরি হয়।

আপনার ব্যবসার ধরনের কাছাকাছি নমুনা তথ্য নিয়ে বাংলা বা ইংরেজিতে লাইভ ডেমো দেখুন। আপনার সব প্রশ্নের উত্তর দিতে আমরা সঙ্গে থাকব।

BI অ্যানালিটিক্স দেখুন