অ্যাকাউন্টিংয়ের মূল ভিত্তি

আপনার প্রতিষ্ঠানের প্রতিটি টাকার হিসাব।
সুশৃঙ্খল, এক কাঠামোয়।

আপনার ব্যবসায় প্রতিদিন যে টাকা আসে বা খরচ হয়, প্রতিটি লেনদেনের জন্য প্রয়োজন সঠিক হিসাবখাত। চার্ট অব অ্যাকাউন্টস সেই কাঠামো, যার মাধ্যমে Adon ERP প্রতিটি লেনদেন নির্ধারিত খাতে রেকর্ড করে।

যেভাবে কাজ করে দেখুন

ভাবুন, আপনার প্রতিষ্ঠানের সব আর্থিক হিসাব সাজানো আছে নির্দিষ্ট খাত অনুযায়ী।

ধরুন, অফিসের জন্য একটি চেয়ার কিনলেন। সফটওয়্যার শুধু ‘চেয়ার কেনা হয়েছে’ লিখে রাখবে না। লেনদেনটি স্বয়ংক্রিয়ভাবে রেকর্ড হবে নির্ধারিত হিসাবখাতে— আসবাবপত্র ও সরঞ্জাম.

চার্ট অব অ্যাকাউন্টস (CoA) হলো প্রতিষ্ঠানের হিসাবখাতগুলোর একটি সুসংগঠিত কাঠামো। এতে সব লেনদেন পাঁচটি প্রধান শ্রেণিতে ভাগ করা হয়। ফলে প্রতিষ্ঠানের সম্পদ, দায়, মূলধন, আয় ও ব্যয়ের হিসাব সহজেই বোঝা যায়।

সম্পদ

প্রতিষ্ঠানের মালিকানাধীন সম্পদ

দায়

প্রতিষ্ঠানের পরিশোধযোগ্য দায়

মূলধন

প্রতিষ্ঠানে মালিকের বিনিয়োগ ও স্বত্ব

আয়

প্রতিষ্ঠানের অর্জিত আয়

ব্যয়

প্রতিষ্ঠানের পরিচালন ও অন্যান্য ব্যয়

শুধু হিসাবখাতের তালিকা নয়, প্রতিটি খাতের সুস্পষ্ট কাঠামো।

এখানে প্রধান খাত ও উপখাতভিত্তিক কাঠামো ব্যবহার করা হয়েছে। সম্পদের মতো একটি প্রধান শ্রেণি থেকে ধাপে ধাপে নির্দিষ্ট লেজার অ্যাকাউন্ট পর্যন্ত বিস্তারিত হিসাব দেখতে পারবেন।

হিসাবখাতের কাঠামোর উদাহরণ
▼01000000সম্পদ হিসাব
▼01100000চলতি সম্পদ
▶01110000নগদ ও নগদ সমতুল্য সম্পদ
▶01120000গ্রাহকদের কাছে পাওনা
▶01200000স্থায়ী সম্পদ

শুরু থেকেই প্রতিটি হিসাব থাকুক স্পষ্ট ও সুশৃঙ্খল।

নতুন ব্যবসা হোক কিংবা একাধিক প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত বড় গ্রুপ—আপনার ব্যবসার ধরন ও পরিচালন কাঠামো অনুযায়ী চার্ট অব অ্যাকাউন্টস সাজিয়ে নিতে পারবেন।

বাংলাদেশের ব্যবসার জন্য প্রস্তুত

বাংলাদেশের ব্যবসায় প্রচলিত হিসাবখাত এবং ভ্যাট-সংক্রান্ত অ্যাকাউন্টসহ প্রয়োজনীয় কাঠামো শুরু থেকেই প্রস্তুত থাকে।

একাধিক প্রতিষ্ঠানের হিসাব ব্যবস্থাপনা

একই গ্রুপে কারখানা ও ট্রেডিং প্রতিষ্ঠান আছে? প্রতিটির জন্য আলাদা চার্ট অব অ্যাকাউন্টস তৈরি করুন অথবা পুরো গ্রুপে একই মানসম্মত হিসাবখাতের কাঠামো ব্যবহার করুন।

বিস্তারিত হিসাব রাখার সুবিধা

সব খরচ একটি খাতে রাখার প্রয়োজন নেই। যেমন ‘পরিবহন ব্যয়’ খাতকে ‘জ্বালানি’, ‘যানবাহন রক্ষণাবেক্ষণ’ ও ‘টোল’—এই উপখাতগুলোতে ভাগ করুন। এতে প্রতিটি খরচের সঠিক হিসাব ও বিস্তারিত প্রতিবেদন পাওয়া সহজ হবে।

আরও নির্ভরযোগ্য আর্থিক প্রতিবেদন

সঠিকভাবে সাজানো চার্ট অব অ্যাকাউন্টস অর্থবহ আর্থিক প্রতিবেদনের ভিত্তি। প্রতিটি লেনদেন নির্ধারিত খাতে থাকলে ব্যালেন্স শিটসহ অন্যান্য আর্থিক প্রতিবেদন আরও স্পষ্ট ও সহজবোধ্য হয়।

আপনার প্রতিষ্ঠানের হিসাব আরও গোছানো করতে চান?

Adon ERP-এর চার্ট অব অ্যাকাউন্টস কীভাবে আপনার প্রতিষ্ঠানের আর্থিক হিসাব আরও সুশৃঙ্খল ও স্বচ্ছ করতে পারে, তা দেখুন। আমাদের অ্যাডভাইজরের সঙ্গে লাইভ ডেমোতে বিস্তারিত জানুন।

আগে থেকে তৈরি হিসাবখাতগুলোর নাম কি পরিবর্তন করা যাবে?

হ্যাঁ। আপনার প্রতিষ্ঠানে প্রচলিত নাম ও হিসাবের ধরন অনুযায়ী যেকোনো হিসাবখাতের নাম পরিবর্তন, তথ্য সম্পাদনা কিংবা খাতের কাঠামো পুনর্বিন্যাস করতে পারবেন।

পরে হিসাবখাত সাজাতে কোনো ভুল ধরা পড়লে কী করব?

প্রয়োজন অনুযায়ী নতুন হিসাবখাত যোগ করতে, একাধিক খাত একীভূত করতে অথবা কোনো খাত নিষ্ক্রিয় করতে পারবেন। তবে লেনদেন রেকর্ড করা আছে এমন হিসাবখাত মুছে ফেলা যাবে না। এতে পুরোনো লেনদেনের তথ্য ও অডিট ট্রেইল অক্ষুণ্ণ থাকবে।